World of *Nix

by S. M. Ibrahim (lavluda)

Archive for অক্টোবর, 2007

কি যে করি (ব্লগ সমস্যা)

রবিবার, অক্টোবর 28th, 2007

খুবই খারাপ অবস্থা। হাতে প্রচুর কাজ। কিন্তু কিছুই করা হচ্ছে না। কারণ ঘুম থেকে উঠার পর থেকেই ব্লগ পরেই সময় পার করছি। শুধু এখন নয়, প্রায় প্রতিদিনই অন্তত ৪/৫ ঘন্টা ব্লগ পড়তে পড়তে যায়। যার ফলে হাতের কাজ গুলি সময় মত শেষ করতে পারছি না। ব্লগ পড়াটা নেশার মত হয়ে গেছে (যদিও আমার জবেরও অংশ)। ইন্টারনেট এর কানেকশনটা অন করার পর সর্বপ্রথম যে সাইটি ওপেন করি তা হল এই ব্লগ। কি যে করি

Share/Save/Bookmark

উবুন্তু ৭.১০ সিডি

বৃহস্পতিবার, অক্টোবর 25th, 2007

ব্লগে বেশ কিছু লিনাক্স ব্যবহারে আগ্রহি ব্লগার আছেন, তাদের সুবিধার জন্য এই মাত্র উবন্তু ৭.১০ ডাওনলোড করলাম। কারো প্রয়োজন হলে সা.ই. অফিসে এসে সংগ্রহ করতে পারেন (একটি ব্লেংক সিডি আনতে ভুলবেন না )

Share/Save/Bookmark

একটি সুপ্ত বাসনা

মঙ্গলবার, অক্টোবর 23rd, 2007

কার কাছে যেন শুনেছিলাম সকল বাঙ্গালীর মধ্যে কিছুটা হলেও কবি ভাব আছে/থাকে।

আমার কথা টি সত্যি মনে হয়েছে। কারণ, মনে আছে, খুব ছোট বেলায়, আমি একবার আমার স্কুলের খাতার পিছনে ২ লাইনের একটা কবিতা লিখেছিলাম (যতটুকু মনে পরে তা ছিল প্রেমের কবিতা )। যাকিনা আমার শ্রদ্ধেয় মাস্টমশাই পরে খুব হেঁসে ছিল, আর আমি লজ্জায় কবিতা লেখা ছেড়ে দিলাম।

আপনারা হয়ত বিশ্বাস করবেন না, আমার খুব হিংসা হয় কবি, সাহিত্যিকদের।

আমার সব সময় মনে হয, অর্থিক দিক থেকে তারা খুব বেশি সুবিধা করতে না পারলেও তাদের লাইফ স্টাইলে রয়েছে অন্য ধরনের ছন্দ, তারা আমাদের চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। খুব ইচ্ছে করে তাদের মত কাঁধে চটের ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে। হয়ত একদিন সব কিছু ছেড়ে, ছুড়ে ফেলে দিয়া বেড়িয়ে যাব অজানার পথে।

Share/Save/Bookmark

তথ্য দরকার

সোমবার, অক্টোবর 22nd, 2007

আমি গতকাল মোবিকমের ইডিজিএ মডেম কিনেছি। এবং জিপি এর কানেকশন ব্যবহার করছি। সব কিছুই ঠিক আছে, শুধু একটি প্রবলেম করছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। কিন্তু কনেকশন স্টেটাস দেখাচ্ছে কানেকশ ঠিক আছে বা চলছে।

আপনারা যারা গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা কেউকি এই প্রবলেম ফেইস করছেন ?

Share/Save/Bookmark

mount your windows partition with write permission

শুক্রবার, অক্টোবর 19th, 2007

I always get question from new linux users how to mount windows partition with read/write permission. That’s why writing this post…

to mount your other partition in linux, first you have to know what is there physical address. you can get this by:

ibrahim@lavluda:~$ su
Password:
lavluda:/home/ibrahim# fdisk -l

Disk /dev/sda: 120.0 GB, 120034123776 bytes
255 heads, 63 sectors/track, 14593 cylinders
Units = cylinders of 16065 * 512 = 8225280 bytes

Device Boot Start End Blocks Id System
/dev/sda1 * 1 3270 26266243+ c W95 FAT32 (LBA)
/dev/sda2 3271 3513 1951897+ 82 Linux swap / Solaris
/dev/sda3 3514 5945 19535040 83 Linux
/dev/sda4 5946 14593 69465060 f W95 Ext’d (LBA)
/dev/sda5 8108 10247 17189518+ b W95 FAT32
/dev/sda6 10248 12420 17454591 b W95 FAT32
/dev/sda7 12421 14593 17454591 b W95 FAT32
/dev/sda8 5946 8107 17366202 83 Linux

Partition table entries are not in disk order
lavluda:/home/ibrahim#

now open your /etc/fstab with your favourite editor (i prefer nano for console)
and change according to your need. for batter understand you here is my fstab as example.

lavluda:/home/ibrahim#cd /media
lavluda:/home/ibrahim#mkdir c d e f
lavluda:/home/ibrahim# nano /etc/fstab

# /etc/fstab: static file system information.
#
# proc /proc proc defaults 0 0
/dev/sda3 / reiserfs notail 0 1
/dev/sda2 none swap sw 0 0
/dev/scd0 /media/cdrom0 udf,iso9660 user,noauto 0 0
/dev/sda1 /media/c vfat rw,users,umask=000 0 0
/dev/sda5 /media/d vfat rw,users,umask=000 0 0
/dev/sda6 /media/e vfat rw,users,umask=000 0 0
/dev/sda7 /media/f vfat rw,users,umask=000 0 0

now time to mount these partitions :D

lavluda:/home/ibrahim#mount -a

write comments if you still getting problem :P

Share/Save/Bookmark

সাপেড় খেলা

বুধবার, অক্টোবর 17th, 2007

ঈদের আগের দিন বাড়িতে আমাদের এলাকার সাপুড়ে কে ডেকে ছিলাম সাপেড় খেলা দেখানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করলাম খেলার ভিডিওটি।
ডাউনলোড করুন

Share/Save/Bookmark

সেই আগের ঈদ আর নেই

মঙ্গলবার, অক্টোবর 16th, 2007

ছোট বেলায় ঈদ আসলে খুব খুশি হতাম। কারণ নতুন জামা কাপড় কেনা হত। তার চেয়ে মজার ছিল ঈদের বকশিশ । ঈদের সেই কয়টা দিন পার করতাম স্বপনের মধ্য দিয়ে। সারাদিন খেলাধুলা, আড্ডা, টিভি দেখা ইত্যাদি ইত্যাদি। বেশি মজা পেতাম সন্ধ্যার পর উঠানে পাটি বিছিয়ে শুয়ে থাকতে সবাই মিলা। আর শুয়ে শুয়ে নতুন কোন খেলা আবিষ্কার করে ফেলতাম কোন একজন। আমার চাচাতো ভাই বোনের সংখ্যা আল্লহর রহমতে কম নয়, প্রায় ২ ডজন। তাই খেলার জন্য লোকের অভাব হত না কখনো। বরং প্রায়ই সময়ে একাধিক গ্রুপ করে খেলতে হত (জুনিয়ার এন্ড সিনিয়র গ্রুপ)।

ঈদের ২দিন আগে থেকেই চিন্তায় পরে যেতাম এত সকাল সকাল ঠান্ডা পানি দিয়ে গুছোল করব কিভাবে। যাই হোক সকাল বেলা ঘুম থেকে উঠা ভয়ে ভয়ে পুকুরের দিকে এগিয়ে যেতাম। আর ৫ মিনিট ধরে দাড়িয়ে থেকে সাহস করে নেমে পরতাম গুছোল করতে আর তা শেষ হয় মাত্র ২ মিনিটির মধ্যে। তার পর নতুন জামা কাপড় পরে রওনা হতাম ঈদ গা-এর দিকে। সবার সাথে নামায আদায় করে বাসায় আসার পর একজন একজন করে সব মুরুব্বিকে সালাম করতাম এবং অটোমেটিক পকেট ভারি হতে থাকত ।

গতকাল বিকালে দাদার বাড়ি থেকে ঈদ করে ফিরলাম। তখন থেকেই কথাটি মাথায় ঘুরছে, “সেই আগে ঈদ আর নেই”।
এখন আর সেই ভাবে সবাই একসাথে সময় কাটাতে পারি না, সবাই যার যার মত ব্যাস্ত। আর দাদি ছাড়া কেউ ঈদের বকশিশ ও দেয় না। এখন ঈদ কাটাই টিভির আয়োজন দেখে দেখে।

Share/Save/Bookmark

me, with new hair style :)

মঙ্গলবার, অক্টোবর 9th, 2007

me old hair style

new face lavluda

check my new hair style and don’t forget to write your comments.

Share/Save/Bookmark

নতুন করে আমি

মঙ্গলবার, অক্টোবর 9th, 2007

প্রায় ১.৫ বছর পর শেষ পর্যন্ত হেয়ার কাট টা চেইন্জ করলাম।

কেমন হল ?

Share/Save/Bookmark

বাংলা লিখায় সাবধানতা

রবিবার, অক্টোবর 7th, 2007

আমাদের বাংলা ভাষাটি খুবই জটিল, এবং লেখার বেলায় তো আরো বেশি জটিল। আর এটা নিয়ে কোড লেখা তো আরো মারাত্বক জটিল।

যাই হোক, আমার এই পোস্টটি লেখার কারণে আসি।
আমরা অনকেই ো টি লিখি ে + া দিয়ে। কিন্তু এটি ঠিক নয় (যদিও উইন্ডোজ ঠিক মত রেন্ডার করে)। কিন্তু লিনাক্স গুলি এটিকে ঠিক মত রেন্ডার করতে পারে না (এটাই ঠিক)। এর মাধ্যমে আমাদের কোডিং সাইডেও বেশ সমস্যার সৃষ্টি হয়।

তাই আমার অনুরোধ, আপনার ো লেখার জন্য ইউনিজয়ে x ব্যবহার করুন।

আমরা সবাই যদি এই সাবধানতা পালন করতে পারি, তা হলে ইন্টারনেটে বাংলায় যে তথ্য ভান্ডার তৈরি হচ্ছে, সেটাকে সঠিক সার্চ, সর্ট সহ আরো বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে।

** বুঝার সুবিধার জন্য ছবিটি যোগ করলাম।

Share/Save/Bookmark