World of *Nix

by S. M. Ibrahim (lavluda)

Archive for নভেম্বর, 2007

জাগরণ - ফেইস বুক এপ্লিকেশন

রবিবার, নভেম্বর 25th, 2007

জাগরণ ক্যাম্পেইনের প্রচারের সুবিধার্তে ফেইসবুকের জন্য একটি এপ্লিকেশন তৈরি করেছি। আপনারা আপনাদের ফেইসবুক একাউন্টে এটি এড্য করে নিতে পারেন, এবং আপনার সকল বন্ধুকে আমন্ত্রন করতে পারেন এটি যোগ করে নেওয়ার জন্য।
জাগরণ ক্যাম্পেইন

বি.দ্র: এপ্লিকেশনটি খুব ধ্রুত তৈরী করার কারনে সমস্যা পেতে পারেন। সমস্যা এখানে রিপুর্ট করতে পারেন। আমি এখনো এটির উপর কাজ করছি।

Share/Save/Bookmark

হোস্টিং এর স্পেইস লাগবে, স্পেইস?

সোমবার, নভেম্বর 12th, 2007

আমার ওয়েব হোস্টিং একাউন্টে প্রচুর (২০০ + গি.বাইট) স্পেইস পরে আছে। বছরে এতোগুলি টাকা বিল দিয়ে খালি ফেলে রাখতে ভাল লাগছে না। আপনাদের কারো লাগল বলেন, দেই ফ্রী-তে, সাব ডোমাইন দিয়ে অথবা নিজেদের ডোমাইন কিনা থাকলে বলেন, সেটাই হোস্ট কইরা দেই (shell access সহ)

অথবা কেও যদি চান subversion repository ও হোস্ট করতে পারেন।

Share/Save/Bookmark

কি হচ্ছে আমাদের এই দেশে

সোমবার, নভেম্বর 5th, 2007

আমাদের সরকার রাঘব বোয়াল ধরতে ব্যস্ত। তেনারা দেশটাকে রাতারাতি পরিবর্তন করে ফেলবেন। বাংলাদেশ ২০০৮ সালে ইনশআল্লাহর সমগ্র প্রৃথিবিতে আদর্শ রাষ্ট্র হিসাবে পরিচিতি পাবে

দাড়ান দাড়ান, এত খুশি হবার কিছু নাই। এই সব শুধু মাত্র আমাদের দেশের ১১ জন বুজুর্গ ব্যক্তি এর ধারনা। যাই সেটা নিয়া আমার কোনই মাথা ব্যাথা নেই। কারণ আমি ২ পয়সার মানুষের দলের। আমারে তারা সোধরানোর কিছু নাই।

এবার আসেন আসল কথা কই। সরকার ঐসব রাঘব বোয়াল ধরতে গিয়া, যেই জনগনের লাইগা ক্ষমতায় বসছে, সেই জনগনরে নিয়া কোন চিন্তা নাই। বরং তারা মধ্য বিত্তকে নিয়ে উপহাস করছে কিছুদিন পর পর। যেমন: বেগুনের দাম বাড়ায় সেটা সলভ না করে বলে “আপনারা বেগুনি না খেয়ে পেপেনি খান”। অন্য সময় হলে এই কথা নির্ঘাত হেসে ফেলতাম। কিন্তু তখন হাঁসতে পারিনি, এখনো পারছি না। এখন বাজারে যেয়ে কেও যদি খুশি মনে বাড়ি ফিরতে পারেন তাহলে আমি তাকে ১০০ টাকা পাঠাব (একটু আগে আরেকটা পোস্ট পড়ে টাকার অংকটা মাথায় ঘুরছে, তাই লেখে ফেল্লাম )।

এবার আসা যাক এই পোস্ট লেখার মুল কারণে, আপনি কি লক্ষ্য করেছেন, রাস্তাঘাটে ছিনতাই, মলম পাটি, ফ্রড -দের সংখ্যা কি পরিমান বেড়েছে। আপনাদের তো আমার একটা করুন অভিজ্ঞতা বলা হয়নি। আমি লাস্ট ২ মাসে ১ বার ছিনতাই ও ১বার মলম পার্টির কবলে পরে টোটাল ৪ টি মোবাইল ও কিছু নগদ টাকা (ক্রেডিট কার্ডের যোগে সাথে নগদ টাকা থাকে না), যার মুল্য প্রায় ৪০০০০ টাকা (ল্যাপটপটা প্রতিবার কেমনে জানি বাইচা গেছে )। আমার সখের এই ল্যাপটপ এখন আর অফিসে ব্যবহার করি না। আমাদের অফিসের আরেক কলিগের ল্যাপটপ গতকাল গেছে। তো আপনি বলেন সরকার আমাদের কি নিরাপত্ত দিল।

আমি প্রায় সময় ভাবি, মাসে মাসে যে এতো গুলা টাকা ট্যাক্স বাবদ যায়, সেটা আমি কেন দিচ্ছ। তারাতো আমার প্রতি তাদের দায়িত্বের কিছুই পালন করছে না।

তাই আবারো বলছি, “কি হচ্ছে আমাদের এই দেশে”।

**সম্ভব হলে রেটিং দিন, আমারোতো সখ আছে টপ রেটেড লিস্টে উঠার

Share/Save/Bookmark

কাকু কি করতাছে

রবিবার, নভেম্বর 4th, 2007

ফেইস বুকে কাকুর কাজ কারবার বুঝতে পারছি না। সে যেভাবে গন হারে সবাইরে ফ্রেন্ড লিস্টে এড করতাছে , দেইখা মনে হইতাছে কোন প্রতিযোগিতায় অংশ গ্রহন করছে যার পুরুষ্কার মুল্য ১ কোটি ১ টাকা । বেশ কিছুদিন থেকে ফেইস বুকে এই ইনভাইটেশন টা দেখি আর ডিনাই করার লোভ সামলাই (কারণ একবার ডিনাই করলে তো মজা শেষ) তাই করি না।

**যদিও আমার সন্দেহ আছে এটা আসল কাকু কিনা। কারন সে এতো অডভান্সতো হওয়ার কথা না। আফটার অল ৮ বছর ধরে একটাই প্রোডাক্ট ডেভলাপ করছে। কিন্তু সেটার উপরো নিজের আইডিয়া নাই

Share/Save/Bookmark

খুবি ভাল নেট কানেকশ

রবিবার, নভেম্বর 4th, 2007

ঢাকা শহরের বেস্ট নেট কানেকশ কোনটি বলতে পারেন? আমার খুবি ভাল একটি নেট কানেকশন দরকরার বাসার জন্য। যা যা থাকতে হবে:
১. মাসে সর্বোচ্চ ডাউনটাইম ১/২ দিন
২. স্পিড অন্তত ২৫৬ কি.বিট +
৩. কোন পোর্ট বন্ধ থাকবে না
৪. অন্যকোন রেস্ট্রিকশন থাকবে না
৫. সম্ভব হলে একটি রিয়েল আইপি (স্টেটিক)
আমার বাজেট সর্বোচ্চ ৩০০০ টাকা/মাস। আর সেটাপ ফি সমস্যা হবে না

আপনাদের জানা আছে কোন কোম্পানি এই সুবিধা দিতে পারবে?

Share/Save/Bookmark