কার কাছে যেন শুনেছিলাম সকল বাঙ্গালীর মধ্যে কিছুটা হলেও কবি ভাব আছে/থাকে।
আমার কথা টি সত্যি মনে হয়েছে। কারণ, মনে আছে, খুব ছোট বেলায়, আমি একবার আমার স্কুলের খাতার পিছনে ২ লাইনের একটা কবিতা লিখেছিলাম (যতটুকু মনে পরে তা ছিল প্রেমের কবিতা
)। যাকিনা আমার শ্রদ্ধেয় মাস্টমশাই পরে খুব হেঁসে ছিল, আর আমি লজ্জায় কবিতা লেখা ছেড়ে দিলাম।
আপনারা হয়ত বিশ্বাস করবেন না, আমার খুব হিংসা হয় কবি, সাহিত্যিকদের।
আমার সব সময় মনে হয, অর্থিক দিক থেকে তারা খুব বেশি সুবিধা করতে না পারলেও তাদের লাইফ স্টাইলে রয়েছে অন্য ধরনের ছন্দ, তারা আমাদের চেয়ে অনেক উপরের স্তরের মানুষ। খুব ইচ্ছে করে তাদের মত কাঁধে চটের ব্যাগ ঝুলিয়ে ঘুরে বেড়াতে। হয়ত একদিন সব কিছু ছেড়ে, ছুড়ে ফেলে দিয়া বেড়িয়ে যাব অজানার পথে।
আমি গতকাল মোবিকমের ইডিজিএ মডেম কিনেছি। এবং জিপি এর কানেকশন ব্যবহার করছি। সব কিছুই ঠিক আছে, শুধু একটি প্রবলেম করছে। মাঝে মধ্যে দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজ করা যাচ্ছে না। কিন্তু কনেকশন স্টেটাস দেখাচ্ছে কানেকশ ঠিক আছে বা চলছে।
আপনারা যারা গ্রামীনের ইন্টারনেট ব্যবহার করছেন, তারা কেউকি এই প্রবলেম ফেইস করছেন ?
ঈদের আগের দিন বাড়িতে আমাদের এলাকার সাপুড়ে কে ডেকে ছিলাম সাপেড় খেলা দেখানোর জন্য। আপনাদের সাথে শেয়ার করলাম খেলার ভিডিওটি।
ডাউনলোড করুন
আমাদের বাংলা ভাষাটি খুবই জটিল, এবং লেখার বেলায় তো আরো বেশি জটিল। আর এটা নিয়ে কোড লেখা তো আরো মারাত্বক জটিল।
যাই হোক, আমার এই পোস্টটি লেখার কারণে আসি।
আমরা অনকেই ো টি লিখি ে + া দিয়ে। কিন্তু এটি ঠিক নয় (যদিও উইন্ডোজ ঠিক মত রেন্ডার করে)। কিন্তু লিনাক্স গুলি এটিকে ঠিক মত রেন্ডার করতে পারে না (এটাই ঠিক)। এর মাধ্যমে আমাদের কোডিং সাইডেও বেশ সমস্যার সৃষ্টি হয়।
তাই আমার অনুরোধ, আপনার ো লেখার জন্য ইউনিজয়ে x ব্যবহার করুন।
আমরা সবাই যদি এই সাবধানতা পালন করতে পারি, তা হলে ইন্টারনেটে বাংলায় যে তথ্য ভান্ডার তৈরি হচ্ছে, সেটাকে সঠিক সার্চ, সর্ট সহ আরো বিভিন্ন ভাবে ব্যবহার করা যাবে।
** বুঝার সুবিধার জন্য ছবিটি যোগ করলাম।
alexa তার রেংকিং টা হিসাব করে শুধু মাত্র্ তাদের টুল ব্যবহার কারিদের প্রদত্ত তথ্যের উপর নির্ভর করে। তাই আপনারা যদি সা.ই-কে টপ লিস্টে দেখতে চান, সবাই তাদের টুলবারটি ইনস্টল করে নিন। 
টুলবারটি ডাউনলোড করুন এখান থেকে
বি.দ্র: এটি আমার ব্যক্তিগত পোস্ট।